ইরানের প্রতিবেশীরা যুক্তরাষ্ট্রের পাশে এসে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার যে কৌশল তেহরান নিয়েছে— তা খুবই নির্বুদ্ধিতা ও বোকামিপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের এ কৌশলের করণে ‘নিরপেক্ষ’ আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের ‘পাশে এসে গেছে’ বলেও দাবি করেছেন তিনি।
সোমবার ফ্লোরিডায় এক সংবাদসম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “প্রতিবেশী দেশগুলোতে হামলা করার যে কৌশল ইরান নিয়েছে— সেটিকে আমি খুবই নির্বুদ্ধিতা, বোকামিপূর্ণ কৌশল বলব। কারণ, ইরানের প্রতিবেশীরা অনেকাংশে নিরপেক্ষ অথবা বলা যায়, তারা এই যুদ্ধে সংশ্লিষ্ট হতে একেবারেই আগ্রহী ছিলো না।”
“তারপরও তারা প্রতিদিন মুহুর্মুহু হামলার শিকার হচ্ছে এবং তার ফলাফল হয়েছে বিপরীত। ইরানের প্রতিবেশী দেশগুলো সব আমাদের পাশে এসে গেছে এবং তারা ইতোমধ্যে হামলা শুরু হরেছে। সেবসব হামলা সফলও হচ্ছে।”
“আপনি যদি সৌদির আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও অন্যান্য দেশগুলোর দিকে তাকান… তারা শক্তিশালী, তারা স্মার্ট, কিন্তু তারা হামলার শিকার হচ্ছে।”
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।
তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।
হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।
সূত্র : আলজাজিরা
সূত্র: ঢাকা পোষ্ট



.jpg)





.jpg)






