মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ || ২ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৩১, ১৭ মার্চ ২০২৬

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দূতাবাসের কাছাকাছি সরাসরি একটি ড্রোন আছড়ে পরে। আরেকটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে ধ্বংস করা হয়।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।

বাগদাদের সবচেয়ে নিরাপদ অঞ্চল গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত। গত কয়েকদিন ধরেই এখানে হামলার চেষ্ট হয়েছে।

এরআগে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, গ্রিন জোনের আল-রাশিদ হোটেলে আঘাত হেনেছে একটি ড্রোন।

বিজ্ঞাপন

 

সূত্র: জেরুজালেম পোস্ট

সূত্র: ঢাকা পোষ্ট