বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:০১, ১১ মে ২০২৬

রিয়ালে ফেরার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মরিনহো

রিয়ালে ফেরার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মরিনহো
সংগৃহীত

এই মৌসুমে বার্নাব্যুতে ফেরার গুঞ্জনে রিয়াল মাদ্রিদ কিংবা ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করলেন জোসে মরিনহো।

পর্তুগিজ কোচের স্প্যানিশ রাজধানীতে ফেরার গুঞ্জন বারবার শোনা যাচ্ছে। শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে।

তবে মৌসুম শেষ হওয়ার পর মাদ্রিদের সঙ্গে কথা বলার সম্ভাবনা উড়িয়ে দেননি মরিনহো। আপাতত তিনি বেনফিকার মৌসুম শেষ করার দিকে মনোযোগী।

সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমি এই বিষয় থেকে সরে এসেছি। না প্রেসিডেন্টের সঙ্গে, না ক্লাব কাঠামোর কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে।’

তিনি বলে গেলেন, ‘আমার ক্যারিয়ার জুড়ে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের মতোই মৌসুমের শেষ পর্যায়ে আমি কারো সঙ্গে কথা বলি না, এবারো একই ব্যাপার। রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, আমি করিওনি। এস্ত্রোইলের বিপক্ষে শেষ লিগ ম্যাচ পর্যন্ত করবও না।’

মৌসুম শেষে প্রয়োজনে কথা বলতে পারেন পর্তুগিজ কোচ, ‘তারপর এক সপ্তাহের সময় পাব, যখন যার সঙ্গে আমার কথা বলা উচিত, তার সঙ্গে কথা বলার স্বাধীনতা পাব। কিন্তু যেসব খবর বেরিয়েছে, দাবি, মিটিংয়ের কথা উঠেছে, সবই জল্পনা।’

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

আরও পড়ুন