শুক্রবার   ১৯ জুন ২০২৬ || ৪ আষাঢ় ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৪৯, ১৭ জুন ২০২৬

‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’—চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’—চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার
সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে নওদা মটমুড়া গ্রামের শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না।’

দোকান মালিক শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকানের ব্যবসা শেষ করে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকান খুলতে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা গাংনী থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বস্তু ও চিরকুটটি উদ্ধার করে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ১৯ জুন ২০২৬ || ৪ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম