বুধবার   ১৮ নভেম্বর ২০২৬ || ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৯:১৭, ১৭ নভেম্বর ২০২৬

শুধু বিদ্যালয়ে উপস্থিতি নয়, প্রতিটি শিশুর শিখন নিশ্চিত করতে হবে

শুধু বিদ্যালয়ে উপস্থিতি নয়, প্রতিটি শিশুর শিখন নিশ্চিত করতে হবে
সংগৃহীত

মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (বিসিডিএম) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে ‘জাতীয় প্রাথমিক সাক্ষরতা ও গণিত দক্ষতা কাঠামো’ শীর্ষক অংশীজন পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত ও কাঠামোগত পরিবর্তনে ১৫ বছর মেয়াদি সমন্বিত জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়ন করতে হব। প্রাথমিক শিক্ষার সংস্কার হতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, তথ্য-প্রমাণ ও বাস্তব অভিজ্ঞতানির্ভর। এ জন্য ১৫ বছর মেয়াদি জাতীয় পরিকল্পনার পাশাপাশি তিন, পাঁচ, সাত ও ১০ বছর মেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এতে প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের শিখন-অগ্রগতি মূল্যায়ন এবং নেওয়া উদ্যোগের কার্যকারিতা পরিমাপ করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘আনন্দময় শিখন’ ধারণাকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার মান ও সুযোগের বিদ্যমান ব্যবধান কমাতে সমন্বিত মানদণ্ড প্রয়োজন। প্রাক্‌-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্তরের শ্রেণিবিন্যাস, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিখন কাঠামো এবং শিক্ষাক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে

, শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপণের পাশাপাশি পুষ্টি, বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ, আসবাবপত্র, স্যানিটেশন ও অন্যান্য শিখন-সহায়ক উপাদানের গুরুত্ব যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরিবীক্ষণ ও জবাবদিহি আরও কার্যকর করতে হবে।

এ সময় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পঞ্চম পর্যায়ের (পিইডিপি-৫) নতুন নাম ‘সবার আগে প্রাথমিক শিক্ষা: জাতীয় রূপান্তর কর্মসূচি-১’ করার উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী।

কর্মশালায় বিভিন্ন দলের উপস্থাপিত সুপারিশের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব সুপারিশ যথাযথভাবে সংকলন করে সুনির্দিষ্ট প্রস্তাব আকারে নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার জন্য কার্যকর, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি জাতীয় রূপান্তর কাঠামো প্রণয়ন সম্ভব হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান।

আরএইচটি/এমএন

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ১৮ নভেম্বর ২০২৬ || ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম