বুধবার   ১৮ নভেম্বর ২০২৬ || ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৯:২১, ১৭ নভেম্বর ২০২৬

ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা

ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা
সংগৃহীত

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ড্রেজিংয়ের রাজস্ব খাতে মোট বরাদ্দ ছিল প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এপিপি) অনুযায়ী প্রতিবছর গড়ে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১০৫ কোটি টাকা। এই অর্থে সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ বাস্তবায়ন করা হয়েছে। বরাদ্দের অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করায় সংশ্লিষ্ট নৌপথে যাত্রীসাধারণ সুফল ভোগ করছেন বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ড্রেজিংয়ের ফলে দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফেরিরুট ও নৌপথ সচল রয়েছে। এর মধ্যে রয়েছে আরিচা-কাজিরহাট-বাঘাবাড়ি, পটুয়াখালী-গলাচিপা, মৌলভীরহাট-চর দুর্গাপুর, ঢাকা-ঘোষেরহাট, বরিশাল-ভোলা, ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর-কালাইয়া-নাজিরপুর, টেকেরঘাট-মোকশেদপুর, তুরাগ নদীর গাবতলী সেতু থেকে ধলেশ্বরী নদীর মুখ, মেগাই-নাটুয়ারপারা, গোপালপুর-মৈনটঘাট, ইলিশা-মজুচৌধুরীর হাট, সন্দ্বীপ-কুমিরা-বাঁশবাড়িয়া, চেয়ারম্যানঘাট-ভাসানচর, খুলনা-নোয়াপাড়া এবং মোহনগঞ্জ-জাঞ্জাইল নৌপথ ও ফেরিরুট।

এ ছাড়া নবীনগর ও গোপালপুর লঞ্চঘাটসহ বিভিন্ন নৌপথ সচল রাখতে সংরক্ষণ ড্রেজিং করা হয়েছে বলে জানান নৌপরিবহনমন্ত্রী।

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ১৮ নভেম্বর ২০২৬ || ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম