বুধবার   ১৮ নভেম্বর ২০২৬ || ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৯:২৬, ১৭ নভেম্বর ২০২৬

অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা, আটক ৩

অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা, আটক ৩
সংগৃহীত

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পলাশপুর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম।

এর আগে সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ধলিয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের হালিশহর এলাকার নন্দন কুমার দে (৩১), খাগড়াছড়ির রামগড় উপজেলার শশানটিলা এলাকার সঞ্জয় দে (৪৩) এবং মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা নুরনবী পাড়ার মো. সাদ্দাম (৩৫)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) অধীন অযোধ্যা বিওপির একটি টহলদল সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ধলিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ওই তিনজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি চার্জার এবং নগদ ২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, নন্দন কুমার দে-এর অসুস্থ বাবার সঙ্গে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা করার উদ্দেশে তারা বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের উদ্ধার করা মালামালসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে বিজিবি।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, সোমবার রাতে বিজিবি আটক তিনজনকে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পলাশপুর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ১৮ নভেম্বর ২০২৬ || ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম