বুধবার   ১৩ মে ২০২৬ || ২৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:৪৫, ২৩ মে ২০২৪

পাঁচবিবিতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

পাঁচবিবিতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন তারা। সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি চৌকস দল উপজেলার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ৩১৪ বোতল ফেন্সিডিল এবং ০৮ বোতল অফিসার চয়েস মদ ছিলো। অভিযান পরিচালনার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদককারবারিরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

অনলাইন জরিপ

বুধবার   ১৩ মে ২০২৬ || ২৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন