সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ || ২৬ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৪:৫৭, ২৭ আগস্ট ২০২৪

জয়পুরহাটে শিক্ষার্থীদের তত্ত্বাবধানে বন্যার্তদের সাহায্যে উত্তোলনের টাকা হস্তান্তর

জয়পুরহাটে শিক্ষার্থীদের তত্ত্বাবধানে বন্যার্তদের সাহায্যে উত্তোলনের টাকা হস্তান্তর
সংগৃহীত

বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। ভারত থেকে উজানের পানি এসে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ভাসিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জয়পুরহাট থেকেও বিভিন্ন সংগঠন রওনা দিতে থাকে মানুষকে বাঁচানোর তাগিদে।

জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে সাহায্যের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তোলনের ৭০ হাজার ৩৪৬ টাকা ছাত্র সমন্বয়ক কমিটির প্রধান রিদয় মন্ডলের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার বিকালে জয়পুরহাট আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর মাধ্যমে লেফটেন্যান্ট জাবেরের উপস্থিতিতে এই উত্তোলনের টাকা হস্তান্তর করা হয়।

ছাত্র সমন্বয়ক কমিটির প্রধান মো. রিদয় মন্ডল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সকল মানুষের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর তত্ত্বাবধানে উত্তোলন টাকা আমার কাছে হস্তান্তর করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষ বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুক।

সর্বশেষ

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা