মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:২৭, ১৯ মে ২০২৬

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত
সংগৃহীত

বগুড়া, ১৮ মে, ২০২৬ (বাসস) : জেলার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের এক হেলপার নিহত হয়েছেন। 

আজ সোমবার সকালে উপজেলার বনানী বাজার এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বিটুল (৩৭) বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুপাড়া এলাকার বাসিন্দা মো. বুলু মিয়ার ছেলে। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বাসস’কে বলেন, সকাল ৬টার দিকে বনানী বাজারের সামনে মহাসড়কে যাত্রীবাহী এ বি ডিলাক্স বাসের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার বিটুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে শেরপুর হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন