বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:১৬, ১৪ জুলাই ২০২৫

একবার ট্যাঙ্কি ফুল করলে চলবে ৭৮০ কিলোমিটার, ফিচার কী-দাম কত?

একবার ট্যাঙ্কি ফুল করলে চলবে ৭৮০ কিলোমিটার, ফিচার কী-দাম কত?
সংগৃহীত

দীর্ঘ দুই দশক ভারতের মোটরসাইকেল বাজারে হোন্ডা ইউনিকর্ন নতুন রূপে আবার হাজির হয়েছে। ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও আধুনিক ফিচার সংযোজন করে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রস্তুত হোন্ডা। নতুন মডেলটি ইতোমধ্যে দারুণ সাড়া ফেলেছে।

নতুন কী কী ফিচার থাকছে?

নতুন হোন্ডা ইউনিকর্নে যুক্ত হয়েছে বেশ কয়েকটি আধুনিক ফিচার

» সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার

» এলইডি হেডল্যাম্প

» সার্ভিস রিমাইন্ডার

» ১৫ ওয়াট টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট

» গিয়ার পজিশন ইন্ডিকেটর ও ইকো ইন্ডিকেটর

আরও পড়ুন

ইঞ্জিন ও পারফরম্যান্স

হোন্ডা ইউনিকর্নে রয়েছে; ১৬৩ সিসি সিঙ্গল-সিলিন্ডার ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন যা ১৩ বিএইচপি শক্তি ও ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে আছে ৫-স্পিড গিয়ারবক্স।

হোন্ডা দাবি করেছে, বাইকটির মাইলেজ প্রতি লিটারে ৬০ কিলোমিটার, আর এর ফুয়েল ট্যাঙ্ক ১৩ লিটার ক্ষমতার। ফলে ফুল ট্যাঙ্কে বাইকটি ৭৮০ কিমি পর্যন্ত চলতে সক্ষম।

দাম কত?

নতুন হোন্ডা ইউনিকর্নের অন-রোড দাম শুরু হচ্ছে ১.৩৪ লক্ষ থেকে, যা সর্বোচ্চ ১.৪৫ লক্ষ রুপি পর্যন্ত যেতে পারে (ভ্যারিয়েন্ট ও রঙ অনুসারে)।

এই বাইকটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে;

» ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক

» পার্ল ইগনিস ব্ল্যাক

» রেডিয়েন্ট রেড মেটালিক

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা