শুক্রবার   ২০ মার্চ ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫৮, ২০ মার্চ ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদ উদযাপন
সংগৃহীত

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহী পুঠিয়া উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল আটটায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজের ইমামতি করেন- হাফেজ মো. সাজিরুল ইসলাম। নামাজে মোট ২৩ জন মুসল্লি উপস্থিত ছিলেন। পুরুষ মুসল্লি ছিলেন ২১ জন এবং একজন মেয়ে ও একজন ছেলে শিশু ছিল।

আবদুর রহিম গাজী বলেন, আমরা নিজেরা নামাজ আদায় করলাম। আমাদের পরিবারের সবাই ঈদ উদযাপন করছি। 

ঈদের নামাজ আদায় করা ব্যক্তিরা বলেন, আমরা আগে দেশের প্রচলিত নিয়মে ঈদের জামাত আদায় করতাম। ঈদের নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা।

সূত্র: ঢাকা পোষ্ট