বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই অলরাউন্ডার

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই অলরাউন্ডার
সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর সংযুক্ত আরব আমিরাতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। এরই মাঝে ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। বাঁ পায়ের মাংসপেশির চোটে তাকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

ব্রেসওয়েলের শূন্যতা পূরণে প্রথমবার বিশ্বকাপের মূল স্কোয়াডে ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার কোল ম্যাককনচি। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে আছেন বেন সিয়ার্স। ভারতের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওই চোট পান ব্রেসওয়েল। প্রথম ইনিংসে ২৮ রান করার পর তাকে আর ফিল্ডিংয়ে দেখা যায়নি। যে কারণে পরবর্তী ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না ব্রেসওয়েল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, গত রোববার ওয়ার্ম-আপের সময় পুরোনো জায়গায় আবারও চোট পান ৩৪ বছর বয়সী এই তারকা।

এনজেডসি’র তথ্যমতে– স্ক্যান করার পর ব্রেসওয়েলের চোট ধরা পড়ে, যা থেকে সেরে উঠে খেলায় ফিরতে তার তিন সপ্তাহের মতো লাগতে পারে। এর আগে গোড়ালিতে ফাটল ধরা পড়ায় সার্জারির কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও মিস করেছিলেন তিনি। নতুন করে স্কোয়াডে সুযোগ পাওয়া ম্যাককনচি নিউজিল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলে ৭টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি ৭.২৯। এ ছাড়া ৬টি ওয়ানডে খেলারও অভিজ্ঞতা আছে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের।Image

অলরাউন্ডার কোল ম্যাককনচি

ব্রেসওয়েল ও তার বদলে ডাক পাওয়া ম্যাককনচিকে নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘আমরা মাইকেলের জন্য ব্যথিত। বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টি মেনে নেওয়া কঠিন এবং নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারা অনেক কিছু। এই সুযোগটি নিতে সে কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু দুর্ভাগ্য তার। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। কোলও মৌসুমজুড়ে পারফর্ম করেছে। টি-টোয়েন্টি দলে তার অলরাউন্ড দক্ষতা অনেক অভিজ্ঞতা যুক্ত করেছে। টি-টোয়েন্টিতে বিশেষত বিশ্বকাপে এমন অভিজ্ঞ কাউকে পাওয়া ভালো বিষয়।’

চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ১০ উইকেটের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে নিউজিল্যান্ড। তাদের সামনে লক্ষ্যটা ছিল ১৭৪ রানের। টানা দুই জয়ের পর আগামী ১৪ ফেব্রুয়ারি মিচেল স্যান্টনারের দলটি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। 

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা