বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

‘পাকিস্তান নয়, আইসিসি এক ধাপ পিছিয়ে এসেছে’

‘পাকিস্তান নয়, আইসিসি এক ধাপ পিছিয়ে এসেছে’
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পাকিস্তান সরকারের ইউ টার্ন প্রসঙ্গে নিজের মত জানালেন সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি। পাকিস্তান ঘোষণা করেছিল, আগামী রোববার কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না তারা। কিন্তু আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক বৈঠকের পর এই অবস্থান থেকে সরে আসে তারা। তবে শেঠির মতে, এই অচলাবস্থা কাটাতে পাকিস্তান নয়, এক ধাপ পিছিয়ে এসেছে আইসিসি।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেঠি বলেন, ‘আসলে আইসিসিই এক ধাপ পিছিয়ে এসেছে। আমার মনে হয় আইসিসি একটু নমনীয় হওয়ার এবং বাংলাদেশকে কিছুটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি পাকিস্তানের একটি অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত ছিল। তারা সব দিক বিবেচনা করে দেখেছে। তারা জানত যে (ভারতের ম্যাচ বর্জন করলে) কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা নেই। তারা দেশে এবং বিদেশের শীর্ষ আইনজীবীদের সাথেও পরামর্শ করেছিল।’

তার মতে, পিসিবির দৃঢ় মনোবলের কারণে আইসিসি তৎপর হতে বাধ্য হয়েছে। শেঠির কথা, ‘এবং এমন কিছু নজির ছিল যা তাদের কাছে পরিষ্কার করে দিয়েছিল যে তারা খুব শক্তিশালী অবস্থানে রয়েছে। বড়জোর তারা একটি পয়েন্ট হারাত, এর বেশি কিছু নয়। আমার মনে হয় আইসিসিও সেটি বুঝতে পেরেছিল, আর সেই কারণেই আইসিসি তৎপর হয়ে ওঠে এবং আলোচনার প্রস্তাব দেয়। এভাবেই (আইসিসির) ডেপুটি চিফ ইমরান খাজা কাজে নেমে পড়েন। এভাবেই বাংলাদেশিরাও পদক্ষেপ নিয়েছে। এভাবেই তারা পাকিস্তানে আলোচনার জন্য এসেছিল, যাতে পাকিস্তান এই ম্যাচটি খেলতে রাজি হয়।’

শেঠি আরও বলেন, পাকিস্তান সুপার লিগের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে দেশটির ক্রিকেট আর আইসিসির ওপর নির্ভর করে না।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা