ইসরায়েলে ইরানের মিসাইল হামলায় শতাধিক আহত, ১০ জনের অবস্থা গুরুতর
দখলদার ইসরায়েলের দিমোনা ও আরদে ইরানের মিসাইল হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। যারমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এরমধ্যে শুধুমাত্র আরদেই আহত হয়েছেন ৮৪ জন।
শনিবার মধ্যরাতে ইরানের শক্তিশালী মিসাইল সেখানে আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তীব্র গতিতে একটি মিসাইল আছড়ে পড়ছে।
এ মিসাইল হামলার পর দক্ষিণাঞ্চলে নিরাপত্তা কড়াকড়ি করছে ইসরায়েল। নতুন করে দেওয়া নির্দেশনায় ইসরায়েলি সেনাবাহিনীর হোম কমান্ড বলেছে, সেখানে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৫০ জনের বেশি কেউ জড়ো হতে পারবেন না। এবং অবশ্যই আশপাশে বোমা শেল্টার চালু থাকতে হবে।
এছাড়া অফিস খোলা যাবে যদি কাছাকাছি বোমা শেল্টার থাকে।
শক্তিশালী এ মিসাইল হামলার পর ইসরায়েলে রোববার ও সোমবার এ দুইদিন সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই
সূত্র: ঢাকা পোষ্ট










.webp)





