সোমবার   ২০ এপ্রিল ২০২৬ || ৬ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৫৪, ১৮ এপ্রিল ২০২৬

পাবনায় অনিয়মের তথ্য প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি

পাবনায় অনিয়মের তথ্য প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি
সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলার হাটখালী বাজার মসজিদের টাকা আত্মসাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আনন্দ টিভি পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

হাটখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল মান্নান ফোনে পাবনা-২ আসনের এমপি এ,কে,এম সেলিম রেজা হাবিবের নাম ব্যবহার করে এসব কথা বলেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সাংবাদিক আনন্দ টেললিভিশনের পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা বলেন, একটি উন্নয়ন প্রকল্পের অর্থ কাজ না করে নিজের কাছে রেখে দেওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদ করলে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান জানান, প্রকল্পের অর্থবছরের মধ্যে কাজ সম্পন্ন না হলে, প্রকল্পের অর্থ ফেরত নেওয়া হবে ।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল মান্নানকে ফোন দিয়ে সাংবাদিকের পরিচয় দিলে এ প্রতিবেদকের ফোন কেটে দেন।

এ বিষয়ে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাফফর হোসেন জানান, অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এ বিষয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ,কে,এম সেলিম রেজা হাবিব বলেন, কেউ তার নাম ব্যবহার করে কাউকে হুমকি দিলে তার দায় তিনি নেবেন না। তিনি আরও বলেন, সাংবাদিক রানার সঙ্গে আমার কোন পূর্ব শত্রুতা নেই, সে ভালো নিউজ করে, যদি আমার দলের কেউ কোনো সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকর।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ