বুধবার   ২০ মে ২০২৬ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৪০, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২
সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি দুধের কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দূর্গাদহ গ্রামে রূপ কুমার ঘোষের বায়োপ্লান্টে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, দুর্গাদহ গ্রামের মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)। তাদের দুইজনের শরীরের অনেকাংশ পুড়ে গেছে।

জানা গেছে, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষের দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্লান্টে কাজ করার সময় একজন শ্রমিক সিগারেট ধরান। সিগারেটের আগুন থেকে সেখানে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর দগ্ধ হন।

বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।

শাহজাদপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণের বিষয়টি আমরা জানার পরেই পুলিশ পাঠিয়েছিলাম৷ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ২০ মে ২০২৬ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন