তেলের পরিমাপে গড়মিল, ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে জ্বালানি তেলের পরিমাপে গড়মিলের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইসঙ্গে সংশ্লিষ্ট পেট্রোল ইউনিটের যন্ত্রপাতি সঠিকভাবে মেরামত না করা পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।
অভিযান চলাকালে জ্বালানি তেলের পেট্রোল ইউনিটে পরিমাপে অসঙ্গতি পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে মো. শাহজাহান আলীর মালিকানাধীন ‘মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশন’-কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পেট্রোল ইউনিটের যন্ত্রপাতি সঠিকভাবে ঠিক না করা পর্যন্ত পেট্রোল বিক্রি না করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, তেলের পরিমাপে গড়মিল পাওয়ায় দামুড়হুদা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে যন্ত্রপাতি ঠিক না করা পর্যন্ত জ্বালানি বিক্রয় না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)




.webp)

