শনিবার   ২৩ মে ২০২৬ || ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৫৯, ২৩ মে ২০২৬

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সংগৃহীত

মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন হোসেন (১৮) ও নয়ন হোসেন (১৮) নামের দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জীবন হোসেন মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ক্লাবপাড়ার আমিরুল ইসলামের ছেলে। অপর নিহত নয়ন হোসেন মেহেরপুর শহরের খন্দকারপাড়ার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে জীবন ও নয়ন মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে বন্দর এলাকায় পৌঁছালে একটি যান ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

শনিবার   ২৩ মে ২০২৬ || ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন