শনিবার   ২৩ মে ২০২৬ || ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৫৫, ২৩ মে ২০২৬

যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ২৪ লাখ

যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ২৪ লাখ
সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য আপন নীড়ে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এরই প্রভাবে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যমুনা সেতুতে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। 

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার পূর্ব প্রান্ত দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৬ হাজার ১০৭টি যানবাহন; এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে একদিনে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম হলো যমুনা সেতু। এসব জেলার যানবাহন রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে যেতে হলে এই সেতু পার হয়েই চলাচল করতে হয়। বিকল্প কোনো সড়কপথ না থাকায় প্রতি বছর ঈদের আগে ও পরে এই সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

শনিবার   ২৩ মে ২০২৬ || ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন