বুধবার   ১৪ অক্টোবর ২০২৬ || ২৮ আশ্বিন ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৬:১৬, ১৩ অক্টোবর ২০২৬

ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা

অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে

অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে
সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণা কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায়ভার নেবে না বাংলাদেশ রেলওয়ে।

এ বিষয়ে যাত্রীদের সতর্ক করে শুধু অনুমোদিত মাধ্যম থেকে টিকিট কেনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় তথ্যটি জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ট্রেনের টিকিট কিনতে হবে শুধু বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট https://eticket.railway.gov.bd, ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে। অনুমোদিত মাধ্যমের বাইরে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে কোনো ধরনের আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না।

এছাড়া যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ অন্যান্য গোপনীয় তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিরাপদে ট্রেনের টিকিট কেনার জন্য যাত্রীদের সব সময় বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: কালবেলা

অনলাইন জরিপ

বুধবার   ১৪ অক্টোবর ২০২৬ || ২৮ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম