রোববার   ২২ নভেম্বর ২০২৬ || ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৫:১৩, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ৬ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সালমান ওমর রুবেলের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক।

উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, ২০১২ সাল থেকে তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষকে এ কার্যক্রমের আওতায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭ হাজার মানুষের ছানি অস্ত্রোপচার করা হয়েছে এবং ৫ হাজার মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে।

সালমান ওমর বলেন, এই চক্ষু চিকিৎসা কার্যক্রম কখনো কোনো নির্দিষ্ট দলের মানুষের জন্য ছিল না। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে কাজ করলেও চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কখনো কাউকে জিজ্ঞাসা করিনি তিনি কোন দলের বা কোন এলাকার মানুষ। হালুয়াঘাট ও ধোবাউড়ার পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলার মানুষও এখানে চিকিৎসা নিতে এসেছেন। আমার মূল লক্ষ্য ছিল এলাকার মানুষের সেবা করা।

তিনি বলেন, একটা ভালো কাজ শুরু করতে গেলে অনেক বাধা আসে। চক্ষু ক্যাম্পের কার্যক্রম শুরুর সময়ও অনেকে নানা ধরনের অপপ্রচার চালিয়েছেন। কিন্তু মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আমরা কাজটি চালিয়ে যেতে পেরেছি। সংসদ সদস্য হওয়ার আগে যা করেছি, এখনো তা-ই করছি। আমার এই কাজের মেয়াদ হয়তো পাঁচ বছর। এরপর সংসদ সদস্য থাকব কি না, জানি না। তবে আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে সারা জীবন পাশে থাকতে চাই।’

শিশুদের চোখের সমস্যা শনাক্ত করতে বিদ্যালয় পর্যায়ে চিকিৎসাসেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

সালমান ওমর রুবেল বলেন, আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিশুদের চোখ পরীক্ষা করার কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে তা বন্ধ হয়ে যায়। এখন আবার এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনএসবি চক্ষু হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করা সম্ভব হবে। এতে শিশুদের চোখের সমস্যা শুরুতেই শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এবং হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা জামান প্রমুখ।

সর্বশেষ

অনলাইন জরিপ

রোববার   ২২ নভেম্বর ২০২৬ || ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম