বুধবার   ২০ মে ২০২৬ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩৬, ১৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাবে বৈশাখী উৎসব, এক মঞ্চে তিন প্যানেল

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাবে বৈশাখী উৎসব, এক মঞ্চে তিন প্যানেল
সংগৃহীত

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেডের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট দিপু ভুঁইয়ার নেতৃত্বে আয়োজিত এ উৎসবে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

শুক্রবার (১৭ এপ্রিল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে আজ তিনটি প্যানেলের নেতারা ও সদস্যদের একত্রিত করে বৈশাখী উৎসবের আয়োজন করেন প্রেসিডেন্ট দিপু ভুঁইয়া।

উৎসবমুখর পরিবেশে সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া, শুভেচ্ছা বিনিময় ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। এ সময় উপস্থিত সদস্যরা বলেন, এমন আয়োজন ক্লাবের ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ এমন আয়োজন ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ২০ মে ২০২৬ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন