মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ || ১৪ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:১৬, ২৮ এপ্রিল ২০২৬

রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম
সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলামকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ নিয়োগের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামকে ৩ বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ || ১৪ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন