বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ || ২৯ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫৭, ৩ নভেম্বর ২০২৫

একাদশে ভর্তি হওয়াদের ১৬ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ

একাদশে ভর্তি হওয়াদের ১৬ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ
সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন। এই কার্যক্রম চলবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের (https://www.xiclassadmission.gov.bd) College Login প্যানেলে (প্রতিষ্ঠানের EIIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্য অনলাইনে প্রেরণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সব তথ্য অনলাইনে প্রেরণের কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে আবেদন নেওয়া হয়। এতে মোট ১০ লাখ ৬৬ হাজার ১৬৩ জন শিক্ষার্থী আবেদন করে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীরা গত ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পান। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের ক্লাস শুরু হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা