শুক্রবার   ০১ মে ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:২১, ৪ মার্চ ২০২৬

২০২৪ সালের এমএসএড ব্যবহারিক-মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

২০২৪ সালের এমএসএড ব্যবহারিক-মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের মাস্টার্স অব স্পেশাল এডুকেশন (এমএসএড) ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১০ মার্চ থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১২ মার্চ পর্যন্ত। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল পরীক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি বা ইএমএসের মাধ্যমে এবারের পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। এর আওতায় ফরম পূরণ, প্রবেশপত্র বিতরণ, হাজিরা প্রদান, ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণ এবং ফল প্রস্তুতের কাজ পরিচালিত হবে। সংশ্লিষ্ট কলেজ ও কেন্দ্রগুলোকে ইএমএস পোর্টালে লগইন করে নির্ধারিত নিয়ম মেনে শিক্ষার্থীদের নম্বর এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কেন্দ্রের আওতাধীন কলেজগুলো তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। এছাড়া পরীক্ষা শুরুর আগেই কলেজগুলোকে হাজিরা তালিকা ও ব্ল্যাঙ্ক মার্ক শিট ডাউনলোড করে কেন্দ্রে জমা দিতে হবে। বহিঃপরীক্ষকদের নিয়োগপত্র এরইমধ্যে তাদের টিএমআইএস প্রোফাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অনলাইনে অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষকদের বিল প্রেরণের জন্য নির্দিষ্ট ইউআরএল (http://103.113.200.36/PAMS/CollegeLogin.aspx) ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার নির্ধারিত সময়সীমার মধ্যেই যাবতীয় বিল এন্ট্রি করতে হবে, অন্যথায় বিল প্রদান করা সম্ভব হবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে। একবার তথ্য নিশ্চিত বা সাবমিট করা হয়ে গেলে পরবর্তীতে আর কোনো সংশোধন বা পরিবর্তন করা যাবে না।

প্রকাশিত কেন্দ্র তালিকায় দেখা গেছে, ঢাকার মিরপুর-১৪ নম্বরে অবস্থিত বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বহিঃপরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন সুলতানা সারওয়ারাতারা জামান বিশেষ শিক্ষা ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিরা ইয়াসমিন।

আরএইচটি/জেডএস

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ০১ মে ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন