বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩৯, ২০ আগস্ট ২০২৪

আপডেট: ১২:৩৯, ২০ আগস্ট ২০২৪

করলাচাষি মাহবুব

করলাচাষি মাহবুব
সংগৃহীত

ঝলক জাতের করলা চাষে সফল জয়পুরহাটের কৃষক মাহবুব। উপজেলার ধলাহারের রামকৃষ্ণপুর এলাকার কৃষক মাহবুব ৩৩ শতাংশ জমিতে করলা চাষ করেছেন। পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে স্বল্প সময়ে ঝলক জাতের করলা চাষ করে সফলতা পেয়েছেন।

আগস্ট মাসের শুরু থেকে ক্ষেতের করলা তুলছেন। করলা চাষে ২৬ হাজার ৭০০ টাকা খরচ পড়লেও এখন পর্যন্ত ৩০ হাজার টাকার করলা বিক্রি করেছেন। জমিতে যে করলা আছে তা এক লাখ ২০ হাজার টাকা বিক্রি করতে পারবেন এমনটা ভাবছেন কৃষক মাহবুব। ঝলক জাতের প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। সাধারণভাবে করলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় না।

সে কারণে কৃষি বিভাগের পরামর্শে পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে করলা চাষ করে দ্বিগুণ ফলন পাওয়া যায়। পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহারে গাছ অতিরিক্ত তাপমাত্রা ও অতি বৃষ্টি থেকে রক্ষা পায়। সারের অপচয় রোধ, আগাছা দমন, মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ, পানির ধারণক্ষমতা বৃদ্ধি পায়, ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় বলে জানালেন সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল চন্দ্র মন্ডল। পরিবেশবান্ধব ও ফলন বেশি হওয়ায় মালচিং পেপার ব্যবহার করে করলা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। জয়পুরহাট জেলায় ২০২৪-২৫ মৌসুমে ১০৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের করলা চাষ হয়েছে। 

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা