বুধবার   ০৬ মে ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:৪৪, ৬ মে ২০২৬

বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পরে মোদিকে ট্রাম্পের অভিনন্দন

বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পরে মোদিকে ট্রাম্পের অভিনন্দন
সংগৃহীত

পশ্চিমবঙ্গসহ দুই রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে এনডিএর বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (০৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদসংস্থা পিটিআইকে এ তথ্য জানান।

দেশাই ট্রাম্পের মোবাইল ফোনের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদিকে এই ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।’

দেশাই পিটিআইকে আরও বলেন, ‘গত মাসেই তাদের মোবাইল ফোনালাপে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেছিলেন যে ‘ভারত কতটা ভাগ্যবান যে তাকে নেতা হিসেবে পেয়েছে’।”

প্রসঙ্গত, গত সোমবার (০৪ মে) বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়ে প্রথমবার ক্ষমতা দখল করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে পদ্ম-শিবির। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সহযোগী দল এনআর কংগ্রেসের ‘জুনিয়র পার্টনার’ হিসাবে দ্বিতীয়বার ক্ষমতা দখল করেছে বিজেপি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ০৬ মে ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন