বুধবার   ০৩ জুন ২০২৬ || ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫৭, ৩ জুন ২০২৬

মাদ্রিদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

মাদ্রিদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
সংগৃহীত

আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। 

সোমবার (১ জুন) মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাংলা টাউন রেস্টুরেন্টে আলোচনার আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু। মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিমের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মো. সাঈদ আহমেদ। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, বর্তমান সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন— বিএনপি নেতা ইউনুস আলী, আব্দুল মতিন, বাবলু খান, শহিদুল ইসলাম, সুমন হাওলাদার, যুবদল নেতা আব্দুল মজিদ সুজন ও শাহ আলম। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মহি উদ্দিন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ, ফারুক শিকদার, রুবেল রানা, শাপিন মজুমদার, সাব্বির আহমেদ, রুহুল আমিন সেলিম, আকিল আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে সোহেল আহমদ সামছু বলেন, দেশের এক ভয়াবহ রাজনৈতিক সংকট মুহূর্তে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতির এই দুঃসময়ে মৃত্যুভয় উপেক্ষা করে ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার সেই স্বাধীনতার ঘোষণা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সেই মহান নেতার আদর্শের অনুসারী আমরা।

পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ০৩ জুন ২০২৬ || ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম