কুয়েত-বাহরাইনে হামলার জবাবে ইরানের কেশম দ্বীপে মার্কিন বাহিনীর গোলাবর্ষণ
কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দিতে দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে বোমাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ‘গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন’-কে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং হামলা সফল হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।
সেন্টকোমের পক্ষ থেকে বলা আরও বলা হয়েছে হয়েছে, মঙ্গলবার মাঝরাতে ইরানের প্রতিরক্ষা বাহিনী কুয়েতে মার্কিন বিমানবাহিনীর ঘাঁটি এবং বাহরাইনে নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ‘শত্রুতাপূর্ণ’ এই হামলার জবাব দিতেই কেশম দ্বীপে বোমাবর্ষণ করেছে মার্কিন বাহিনী।
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটিতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে বলেও দাবি করে সেন্টকোম।
“ইরান তার প্রতিবেশী দেশগুলোতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু একটিও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকায় কুয়েতে ইরানের ২টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূপাতিত হয়েছে। এছাড়া বাহরাইনে তিনটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়েছে।”
মঙ্গলবার পারস্য উপসাগরে কয়েকটি বেসামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল এবং সেগুলো মার্কিন নৌবাহিনী ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়েছে সেন্টকোমের বিবৃতিতে।
অর্থনীতি এবং কৌশলগত কারণে কেশম দ্বীপ ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্বীপটিতে ইরানের তেল ও গ্যাসের বেশ কয়েকটি বড় ডিপো আছে এবং এই দ্বীপের বন্দর থেকে থেকেই বহির্বিশ্বে রওনা হয় ইরানের জ্বালানিপণ্যবাহী জাহাজগুলো। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে বর্তমানে এই দ্বীপ থেকে কোনো বাণিজ্যিক জাহাজকে বন্দর ছেড়ে যেতে দেওয়া হচ্ছে না এবং যেসব জাহাজ বন্দর ছেড়ে গিয়েছিল, সেগুলোকে ভিড়তে দেওয়া হচ্ছে না।
এদিকে কুয়েত ও বাহরাইনে হামলার তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। পৃথক এক প্রতিবেদনে দেশটির আধা সরকারি সংবাদমাদ্যম মেহের নিউজ বলেছে, কেশম বিস্ফোরণ হয়েছে— এমন তথ্য পাওয়ার পর কুয়েত বাহরাইনে হামলার সিদ্ধান্ত নেয় আইআরজিসি।
সূত্র : এএফপি, এনডিটিভি
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)

.webp)

.webp)
.webp)
.webp)
.webp)
.webp)


.webp)