রোববার   ০৭ জুন ২০২৬ || ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫৫, ৬ জুন ২০২৬

মহাকাশ স্টেশনে ছিদ্র, চলছে মেরামতের কাজ

মহাকাশ স্টেশনে ছিদ্র, চলছে মেরামতের কাজ
সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দুটি ছিদ্র শনাক্ত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস। শুক্রবার (০৫ জুন) সংস্থাটি জানিয়েছে, তাদের বিশেষজ্ঞরা বিষয়টি শনাক্ত করেছেন। তবে ছিদ্র ধরা পড়লেও মহাকাশচারীরা তাৎক্ষণিক কোনো হুমকিতে নেই।

বিবৃতিতে রসকসমস বলেছে, যখন জভেজদা মডিউলের ট্রানজিশন চেম্বার কম্পার্টমেন্টে চাপ প্রয়োগ করা হয়েছিল... আইএসএসের রুশ অংশের প্রধান অপারেশনাল কন্ট্রোল গ্রুপের বিশেষজ্ঞরা মহাকাশযানটি থেকে একটি ছিদ্র শনাক্ত করেন।

সংস্থাটি বলেছে, প্রথম ছিদ্রটি একটি বায়ুরোধী যৌগ দিয়ে মেরামত করা হয়েছে এবং ট্রানজিশন চেম্বার কম্পার্টমেন্টের শঙ্কু আকৃতির অংশে অবস্থিত দ্বিতীয় ছিদ্রটি বন্ধ করার প্রস্তুতি চলছে।

রসকসমস বলেছে, বর্তমান পরিস্থিতিতে ক্রু এবং মহাকাশযানের অভ্যন্তরীণ সিস্টেমের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। আইএসএসের ভেতরের চাপ স্থিতিশীল এবং পরিমিত মাত্রাতেই বজায় রাখা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

রোববার   ০৭ জুন ২০২৬ || ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম