যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জবাব অব্যাহত থাকবে ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতকাল বুধবার হওয়া ফোনালাপে তার্কিস মন্ত্রীকে ইরানের আরাগচি জানিয়েছেন, ‘শত্রুদের শয়তানি ঠেকানোর আগ পর্যন্ত’ ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
আরাগচি ফিদানকে আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে সেসব দেশের মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। যা আন্তর্জাতিক আইন মেনেই করা হচ্ছে।
গতকাল তুরস্কের দিকে একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। এরপর ইরানি দূতকে ডেকে পাঠায় তুরস্ক।
তারপরই হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বললেন আব্বাস আরাগচি।
সূত্র: আলজাজিরা
সূত্র: ঢাকা পোষ্ট








