রোববার   ২৯ মার্চ ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:১৩, ২৯ মার্চ ২০২৬

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সংগৃহীত

ফরিদপুরে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের জ্ঞানদিয়া গ্রামে ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন ইউনিয়নের জ্ঞানদিয়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় দেলোয়ার হোসেন বাড়ির পাশে নিজ কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।