রোববার   ২৬ এপ্রিল ২০২৬ || ১২ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫০, ২৬ এপ্রিল ২০২৬

স্বাস্থ্য কেন্দ্রে অনুপস্থিত দুই চিকিৎসককে শোকজ

স্বাস্থ্য কেন্দ্রে অনুপস্থিত দুই চিকিৎসককে শোকজ
সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিকভাবে অভিযান ও পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান। এ সময় বহির্বিভাগে কোনো কারণ ছাড়াই অনুপস্থিত মেডিসিন ও সার্জারি বিভাগের ২ কনসালটেন্টকে শোকজের নির্দেশও দিয়েছেন তিনি। 

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক এ পরিদর্শনে আসেন তিনি। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন অব্যবস্থাপনা দূরীকরণ নিরসনের জন্যই তিনি এই ঝটিকা অভিযান ও পরিদর্শনে এসেছিলেন বলে জানান।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন ব্যক্তিদের কাছে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানার পরে তিনি সেগুলো অতিদ্রুত সময়ের মধ্যে নিরসনের আশ্বাস ও সমাধানের নির্দেশ দেন।

এ সময় পরিদর্শনে হাসপাতালের বহির্বিভাগে ৩ জন কনসালট্যান্টের মধ্যে মেডিসিন বিভাগ ও সার্জারি বিভাগের দুইজন ডাক্তার কোনো কারণ ছাড়াই অনুপস্থিত থাকায়, তিনি তৎক্ষণাৎ তাদের শোকজ করার জন্য নির্দেশ দেন।

তিনি আরও বলেন, এরপরেও যদি এগুলোর পুনরাবৃত্তি ঘটতে থাকে, তাহলে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বিধি মোতাবেক প্রতিটি কনসালটেন্টকে ছয় দিন অফিস করার নির্দেশনা দেন।

এ সময় স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান বিষয়গুলো দ্রুত সমাধান করতে জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম কামাল হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানকে নির্দেশ দেন। 

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অতিরিক্ত ডিজি মহোদয় আকস্মিক পরিদর্শনে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরিদর্শনের সময় দুইজন ডাক্তার অনুপস্থিত থাকায় তাদেরকে শোকজ করার জন্য নির্দেশ দেন। আমি আগামীকাল সকালে তাদের শোকজের চিঠি ইস্যু করব। 

ডাক্তারদের নাম জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত ডিজি মহোদয় যেহেতু সাংবাদিকদের সামনে নামগুলো বলেননি, সেহেতু আমি তাদের নাম বললে জিনিসটা খারাপ দেখায়। 

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

রোববার   ২৬ এপ্রিল ২০২৬ || ১২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন