রোববার   ১৭ মে ২০২৬ || ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৮, ১৭ মে ২০২৬

কাজ শেষে বাড়ি ফেরার পথে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

কাজ শেষে বাড়ি ফেরার পথে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত
সংগৃহীত

‎পাবনার ঈশ্বরদীতে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৫২) নামের রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছে। ‎শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।

‎নিহত ইয়াসিন আলী পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশি এক কম্পানিতে কর্মরত ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় মহাসড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়াও মোটরসাইকেল আরোহী দুইজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, কাজ শেষে রাতে তিনি বাড়িতে ফিরছিলেন। এমন সময় মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

রোববার   ১৭ মে ২০২৬ || ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন