মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩৩, ১৯ মে ২০২৬

আইএফআইসি ব্যাংক-ইউএস বাংলা এয়ারলাইন্সের চুক্তি, মিলবে ১০ শতাংশ ছাড়

আইএফআইসি ব্যাংক-ইউএস বাংলা এয়ারলাইন্সের চুক্তি, মিলবে ১০ শতাংশ ছাড়
সংগৃহীত

আইএফআইসি ব্যাংক, পিএলসি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের সকল গ্রাহক আইএফআইসি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডোমেস্টিক ফ্লাইটের টিকেটে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

সোমবার (১৮ মে) ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মো. শফিকুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল, হেড অফ কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের কো-অর্ডিনেটরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন