বুধবার   ১০ জুন ২০২৬ || ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৪০, ২৮ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাট সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

জয়পুরহাট সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ
সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দিতে আসলে তাৎক্ষণিক বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

বিজিবি জানায়, রোববার ভোরে কুয়াশাচ্ছন আকাশে কয়া ক্যাম্পের আওতাধীন পুর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৪৭ সাব পিলারে বিএসএফএফ সদস্যরা শূন্য রেখার কাছে কাটা তারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকে বসেন। বৈঠকে তারকাটা লাগানো বন্ধ রাখার সিদ্ধান্ত দেয়া হয়।

উল্লেখ গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) ও গেল বছরের ১৯ অক্টোবর ও এ বছরের ২১ জানুয়ারি বিএসএফ সদস্যরা কিছু অংশে তারকাটার বেড়া দিলে বিজিবির বাধায় বন্ধ হয়ে যায়। এরপর আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যে রেখার পাশে ২০ ফুট দুরে কাটাতারের বেড়া স্থাপন করেন।

অনলাইন জরিপ

বুধবার   ১০ জুন ২০২৬ || ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম