বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬ || ১৫ আশ্বিন ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:১৩, ১ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু

জয়পুরহাটে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু
সংগৃহীত

জয়পুরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের উদ্যোগে ৩ দিনব্যাপী ‘রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে যুব রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান মাসুদ রানা প্রধান।

এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, কার্যকরী কমিটির সদস্য জনি চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফউজ্জামান, রেড ক্রিসেন্ট যুব ইউনিট প্রধান আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬ || ১৫ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম