বুধবার   ১০ জুন ২০২৬ || ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:৩১, ৩ জানুয়ারি ২০২৬

নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি

নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি
সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদল স্বর্ণের দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে পাঁচবিবি পৌরসভার রেলস্টেশন সড়কের মণ্ডল জুয়েলার্সে এ ডাকাতি হয়।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসে করে ডাকাতদল দোকানের সামনে দাঁড়ায়। এসময় তারা নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলে এবং মাত্র ৪-৫ মিনিটেই দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে, স্বর্ণ ও টাকা লুট করে। মণ্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম জানান, দোকানের সিন্দুকে রাখা ৩৫ ভরির বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লক্ষ টাকাসহ দোকানের প্রায় সব মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতদল।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে আইনগত সব ব্যবস্থা নেওয়া হবে।’

অনলাইন জরিপ

বুধবার   ১০ জুন ২০২৬ || ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম