সোমবার   ০১ জুন ২০২৬ || ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:২৪, ২ মার্চ ২০২৬

সীমান্তে স্বর্ণসহ পাচারকারী গ্রেফতার

সীমান্তে স্বর্ণসহ পাচারকারী গ্রেফতার
সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে বিজিবি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করে। 

গ্রেফতার স্বর্ণ পাচারকারী উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. মতিয়ার রহমান মিন্টু (৩৫)।     

জয়পুরহাটের হাটখোলা সীমান্তে মিন্টু সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় বিজিবির। এ সময় পশ্চিম উচনা সীমান্তে মিন্টুর শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণের বার ও বাইসাইকেলসহ তাকে গ্রেফতার করে বিজিবি।

হাটখোলা বিওপির সুবেদার মো. এনামুল হক বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বার ও পাচারকারীকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য জয়পুরহাট ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে।

অনলাইন জরিপ

সোমবার   ০১ জুন ২০২৬ || ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম