শুক্রবার   ১৫ মে ২০২৬ || ৩১ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:১৯, ৮ মে ২০২৬

সিরাজগঞ্জে স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা রোড এলাকায় অভিযান চালিয়ে স্ক্যাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী শহীদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

বুধবার সকালে সলঙ্গা রোড এলাকার বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহীদুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাজনগর হাঙ্গামী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানীর কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি (শহীদুল) চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে নেশা জাতীয় স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উল্লেখিত বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ১৫ মে ২০২৬ || ৩১ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন