রোববার   ০২ আগস্ট ২০২৬ || ১৭ শ্রাবণ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:০৮, ১৩ মে ২০২৬

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত আনিসুর রহমান মন্ডল (৪০) মারা গেছেন।

বুধবার (১৩ মে) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনিসুর রহমানের বাড়ি উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট এলাকায়। তিনি ওই এলাকার নুরুল হক মন্ডলের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাগিনা মিজানুর রহমান।

এরআগে মঙ্গলবার দুপুরে উপজেলার নাকাই হাট বন্দরে স্থানীয় সার্ভেয়ার জমি মাপ দেয়। পরে জমির সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল মালেক ও শাহ আলমের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনিসুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আনিসুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে পাঠানো হয়।

 

এঘটনার পর উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

এদিকে সংঘর্ষের খবর পেয়ে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রশীদুল বারী, গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হকসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

রোববার   ০২ আগস্ট ২০২৬ || ১৭ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম