সিরাজগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার বর্মন জানান, মোট ৪৭ জন প্রধান শিক্ষক,শিক্ষার্থী সহ প্রতিষ্ঠানকে এই পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই, শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষে সরকারের পাশাপাশি সকল শিক্ষকবৃন্দকে নিরলস ভাবে কাজ করে যাবার আহবান জানান।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) থেকে গৃহীত উন্নয়ন প্রকল্পের অধীনে আয়োজিত ড্রাইভিং প্রশিক্ষণে সাফল্য অর্জন কারীদের সনদ বিতরণ করেন প্রধান অতিথি। তাছাড়াও জামতৈল বাজার যানজট মুক্ত ও ফুটপাত দখলমুক্তকরণ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা এবং ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভার সভাপতি তার সমাপনি বক্তব্যে এলাকাবাসির সুবির্ধার্থে উপজেলার সকল সড়ক পথ যানজট মুক্ত, জামতৈল বাজারে ফুটপাত দখলমুক্ত করার বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লা আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাকমান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্যানেল চেয়ারম্যান জামতৈল বাজার কমিটির সম্পাদক, অটো/ভ্যান চালাকদের প্রতিনিধি, ফুটপাত দোকানে প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

.webp)





.webp)









