বুধবার   ১৩ মে ২০২৬ || ২৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩০, ১৩ মে ২০২৬

সিরাজগঞ্জে পুকুর খননে মিললো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

সিরাজগঞ্জে পুকুর খননে মিললো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি
সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ব্যক্তিমালিকানা পুকুর খনন করতে গিয়ে প্রায় ৫০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, চেংটিয়া মধ্যপাড়া গ্রামের ফজলুল হক তার বাড়ির পাশের একটি ১৬ জনের ব্যক্তিমালিকানা পুকুর খনন করছিল। খননের এক পর্যায়ে কষ্টিপাথরের বিষ্ণুটিমূর্তি মাটির তলদেশ থেকে বেরিয়ে আসে। পরে খনন যন্ত্রের চালক (এস্কেভেটর) সেটি ফজলুল হকের কাছে দেন। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করেছি। এটি লম্বায় আড়াই ফুট হবে। আর প্রস্থ ১৫ ইঞ্চি। খুব সুন্দর মূর্তিটি। এটি পুরোপুরি অক্ষত রয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে মূর্তিটি ট্রেজারিতে জমা রাখা হবে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, উপজেলা প্রশাসন নেতৃত্বে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। সেটি বর্তমানে জেলার ট্রেজারিতে রাখা হবে।

অনলাইন জরিপ

বুধবার   ১৩ মে ২০২৬ || ২৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন