শনিবার   ০৬ জুন ২০২৬ || ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৬:১৪, ২০ জানুয়ারি ২০২৬

রাজবাড়ী-২ আসন এনসিপিকে ছেড়ে দিলো জামায়াত

রাজবাড়ী-২ আসন এনসিপিকে ছেড়ে দিলো জামায়াত
সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

এ সময় পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌর আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি রাজনৈতিক কিংবা কোনো প্রতিপক্ষের চাপে প্রভাবিত হয়ে না, সেচ্ছায় প্রত্যাহার করেছি।

জানা গেছে, ১০ দলীয় জোটে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতা হয়েছে। সেই জোটের আসন সমঝোতার কারণে রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আসন ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি থেকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী হয়েছে জামিল হিজাজী।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শনিবার   ০৬ জুন ২০২৬ || ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম