বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড

জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড
সংগৃহীত

সাধারণত ক্লাব ফুটবলের ট্রান্সফার উইন্ডো (দলবদলের সময়ক্ষণ) নির্ধারিত থাকে বছরের মাঝামাঝিতে। এর বাইরে ছোট পরিসরে জানুয়ারিতে শীতকালীন উইন্ডোতেও দলগুলো নিজেদের শূন্যস্থান পূরণের অভিযানে নামে। এই বছরের জানুয়ারিতে ৫ হাজার ৯৭৩ আন্তর্জাতিক পুরুষ ফুটবলারের দলবদল হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। অবশ্য এর আগে দলবদলের রেকর্ডটি কোন বছরের দখলে ছিল সেটি তারা উল্লেখ করেনি।

গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, পুরুষ ফুটবলে বিভিন্ন দেশের ক্লাবগুলোর মাঝে পরস্পর খেলোয়াড় বদলের চুক্তি গত বছরের চেয়ে ৩ শতাংশ বেড়েছে। যেখানে লেনদেনের বিষয় সম্পন্ন হয়েছে ফিফার তত্ত্বাবধানে। খেলোয়াড় সংখ্যায় রেকর্ড গড়লেও, অর্থ খরচের দিক থেকে অবশ্য পিছিয়ে আছে ২০২৬ সালের জানুয়ারি উইন্ডো। এই সময়ে গত বছরের চেয়ে দলবদলের খরচ ১৮ শতাংশ কম ছিল। 

গত বছর দলবদলের প্রক্রিয়ায় মোট ১.৯৫ বিলিয়ন ডলার খরচের তথ্য জানিয়েছে ফিফা। যা ২০২৩ সালে খরচের রেকর্ডের চেয়ে ২০ শতাংশ বেশি। এ ছাড়া এই জানুয়ারিতে নারী ‍ফুটবলের দলবদল উইন্ডোতে ১০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছে ক্লাবগুলো, যা গত বছরের চেয়ে ৮৫ শতাংশ বেশি। তবে দল পরিবর্তনকারী খেলোয়াড়ের সংখ্যা ৬ শতাংশ (৪২০ জন) কমেছে। অবশ্য ফিফার এই গবেষণায় একই দেশের দুটি ক্লাবের মধ্যে খেলোয়াড় অদলবদলের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। 

জানুয়ারির দলবদলে ইংলিশ ক্লাবগুলো সর্বোচ্চ ৩৬৩ মিলিয়ন ডলার খরচ করেছে, বিপরীতে ভিন্ন দেশে খেলোয়াড় বিক্রি করে ১৫০ মিলিয়ন ডলার অর্থ আয় করেছে। খরচের এই তালিকায় এরপর যথাক্রমে অবস্থান করছে– ইতালি (২৪৩ মিলিয়ন ডলার), ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স। 

দলবদলের উইন্ডোতে সবচেয়ে লাভবান হয়েছে ফ্রান্স (২১৮ মিলিয়ন ডলার)। এরপর যথাক্রমে অবস্থান করছে– ইতালি, ব্রাজিল, ইংল্যান্ড ও স্পেন। ফিফার তথ্যমতে– যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো দলবদলে ৯৯ মিলিয়ন ডলার খরচ এবং বিপরীতে ৪৮ মিলিয়ন ডলার পকেটে পুরেছে। ইংলিশ নারী ক্লাবও সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার খরচ করেছে। একইভাবে রয়েছে বড় অর্থলাভের তালিকায়ও।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা