বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

লিটনদের কাছে হেরে যে অজুহাত দিলেন আকবর

লিটনদের কাছে হেরে যে অজুহাত দিলেন আকবর
সংগৃহীত

বিসিবির আয়োজনে গতকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে অদম্য টি-টোয়েন্টি কাপ। প্রথম ম্যাচে লিটন দাসের দল ধূমকেতুর কাছে বড় ব্যবধানে হেরেছে আকবর আলির দল দুরন্ত। আগে ব্যাট করতে নেমে আকবর-রবিনরা ১৪৪ রানের লক্ষ্য দেয়। যা অধিনায়ক লিটনের হাফসেঞ্চুরিতে ২৩ বল এবং ৬ উইকেট হাতে রেখেই পেরিয়েছে ধূমকেতু।

ম্যাচ শেষে দলটির প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক আকবর আলি। হারের কারণ নিজেদের কাঁধে নিয়েছেন তিনি বলেন, ‘অবশ্যই জিততে পারি (সামনে), এখন হারায় উপভোগের ব্যাপারটা কমে গেছে। কিছু ভুল করেছি, যে কারণে ফল ইতিবাচক আসেনি। ভালো অভিজ্ঞতা ছিল। আমরাও এক্সাইটেড ছিলাম। অবশ্যই ভালো একটা ফরম্যাট। অবশ্যই তারা (ধূমকেতু) অভিজ্ঞ দল। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি সেভাবে।’

এই টুর্নামেন্টে রয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়ম। যেখানে ব্যাটার জাওয়াদ আবরারকে খেলিয়েছে দুরন্ত একাদশ। এ প্রসঙ্গে আকবর বলেন, ‘একদম প্রথম খেললাম এভাবে। এক্সাইটিং প্রজেক্ট এটা। বিগ ব্যাশ ও আইপিএলে দেখেছি আমরা। অনেকের জন্য প্রথমবার। কিছু কনফিউশন ছিল, তবে ম্যাচের আগে ক্লিয়ার মেসেজ পেয়ে যায় সবাই। ওপেনার হিসেবে জিসান (আলম) এবং (মাহফিজুল ইসলাম) রবিনকে বেছে নিয়েছি আমরা সবাই মিলে। যদি ব্যাটিং কলাপ্স না করত ইকবাল (হোসেন) ইমন ইমপ্যাক্ট হিসেবে নামত বোলার হিসেবে। ১০ ওভারের পর ইকবালকে বলেও রেখেছি হয়তো তুমি বোলিং করবা। কলাপ্সের পর চেঞ্জ করতে হয়েছে, জাওয়াদকে নামাতে হয়েছে।’

২০-২৫ রান কম হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘তারা (ধূমকেতু) অবশ্যই আমাদের নিয়ে প্ল্যানিং করেছিল। ফল যা হলো দেখতেই পেলেন। ২ ম্যাচ বাকি আছে, যদি শেষ ম্যাচে জিততে পারি ফাইনাল খেলার সুযোগ আছে, ফরম্যাটটাই এমন। আমার মনে হয় শেষ ম্যাচ পর্যন্ত আমরা চেষ্টা করব। মাঝামাঝি গেলে আমরা আশা করছিলাম ১৬৫-৭০ রান হবে। মাঝে আমরা কিছু উইকেট হারিয়েছি। যখন রান করা দরকার তখন উইকেট হারিয়েছি। সেটা না হলে হয়তো ১৭০-৭৫ রান করতে পারতাম।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা