সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ || ২৯ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৩০, ১৩ এপ্রিল ২০২৬

অনুশীলন করেননি এমবাপে, বায়ার্নের বিপক্ষে কি খেলবেন?

অনুশীলন করেননি এমবাপে, বায়ার্নের বিপক্ষে কি খেলবেন?
সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। তবে কিলিয়ান এমবাপে এক গোল শোধ দেওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার আশা এখনো আছে। কিন্তু দলের এই তারকা খেলোয়াড় ইনজুরিতে পড়ায় শঙ্কার মেঘ জমেছিল মাদ্রিদ ক্লাবের ক্যাম্পে।

আগামী বুধবার অ্যালিয়েঞ্জ এরেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের মুখোমুখি হবে রিয়াল। ২-১ গোলে পিছিয়ে থাকায় কিছুটা চাপ রয়েছে তাদের ওপর। এমন ম্যাচের আগে নিজ শহরের শেষ অনুশীলন সেশনে থাকতে পারেননি এমবাপে।

জিরোনার বিপক্ষে গত লা লিগা ম্যাচে আহত হন এমবাপে। সেন্টার ব্যাক ভিতর রেইস কনুই দিয়ে তার মুখে আঘাত করেন। টিভি ক্যামেরায় তার ক্ষত সেভাবে বোঝা যায়নি। পরে বার্নাব্যুর সাইডলাইন থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, এমবাপের ডান ভ্রু থেকে অঝোরে রক্ত ঝরছে।

এমবাপে নিজেও ইনজুরির ছবি পোস্ট করেছেন। সোশাল মিডিয়ায় আপলোড করা ওই ছবিতে তার চোখের উপরে বিশাল একটা কাটা দাগ দেখা গেছে। আঘাতটা দেখতে মারাত্মক হলেও বায়ার্নের বিপক্ষে তিনি খেলতে যাচ্ছেন এবং কোনো সুরক্ষামূলক ফেস মাস্ক পরার দরকার নেই।

সূত্র: ঢাকা পোষ্ট