রোববার   ০৩ মে ২০২৬ || ১৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫৩, ৩ মে ২০২৬

মৌসুম শেষের আগেই যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে আর্সেনাল কিংবা ম্যানসিটি

মৌসুম শেষের আগেই যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে আর্সেনাল কিংবা ম্যানসিটি
সংগৃহীত

ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যকার প্রিমিয়ার লিগ শিরোপার দৌড় শেষ পর্যন্ত যাবে বলে মনে হচ্ছে। গতকাল ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে গানাররা ছয় পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। কিন্তু তারা পেপ গার্দিওলার দলের চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছে।

দুই দল যদি তাদে বাকি সবগুলো ম্যাচ জেতে, তাহলে পয়েন্ট সমান হবে। তখন শিরোপা নির্ধারণে গোল পার্থক্য বা গোলের সংখ্যার ওপর নির্ভর করতে হবে। কিন্তু কোনো দল পয়েন্ট হারালে তার খেসারত আগেভাগেই দিতে হবে।

আর্সেনালের শিরোপা ভাগ্য দ্রুততম সময়ে নিশ্চিত হতে পারে ১৩ মে, যখন সিটি স্বাগত জানাবে ক্রিস্টাল প্যালেসকে।

ধরা যাক, ওই ম্যাচের আগে ৪ মে এভারটনের মাঠে এবং ৯ মে ইতিহাদে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দুটি ম্যাচেই সিটি হেরে গেল। আর ১০ মে ওয়েস্ট হ্যামের মাঠে আর্সেনাল জিতল। 
তখন প্যালেসের মাঠে নামার আগে সিটি গানারদের চেয়ে ৯ পয়েন্ট পেছনে থাকবে। এবং তাদের সামনে সুযোগ থাকবে সর্বোচ্চ ৯ পয়েন্ট পাওয়ার। সেক্ষেত্রে গার্দিওলার দল যদি প্যালেসের বিপক্ষে হারে কিংবা ড্র করে, তাহলে গাণিতিকভাবে শিরোপা আর্সেনালের হাতেই উঠবে। অবশ্য অনেক যদি, কিন্তু... থেকেই যায়।

সিটির জন্য দ্রুততম সময়ে শিরোপা জেতার ব্যাপারটি কিছুটা আলাদা। কারণ তাদের হাতে থাকা ম্যাচের সংখ্যা আর্সেনালের চেয়ে বেশি। 

সিটির লিগ শিরোপা আগেভাগে নিশ্চিত হতে পারে ১৯ মে, বোর্নমাউথের বিপক্ষে একটি পয়েন্ট পেলে। আর্সেনাল বড়সড় হোঁচট খেলে মৌসুম শেষ হওয়ার পাঁচ দিন আগে ম্যানচেস্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে।

ধরা যাক, গানাররা ওয়েস্ট হ্যাম ও বার্নলির কাছে হেরে গেল। আর সিটি এভারটন, ব্রেন্টফোর্ড ও প্যালেসের বিপক্ষে জয় পেল। তখন দুই ম্যাচ হাতে রেখে তাদের পয়েন্ট হবে ৭৯, এক ম্যাচ বাকি থাকতে আর্সেনালের পাশে থাকবে ৭৬ পয়েন্ট।

তখন গার্দিওলার দল যদি ভাইটালিটি স্টেডিয়ামে একটি পয়েন্টও পায়, তবু শেষ ম্যাচের আগেই তারা চ্যাম্পিয়ন হতে পারবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

রোববার   ০৩ মে ২০২৬ || ১৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন