বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৪৮, ৩ জুন ২০২৬

ক্যানসার হওয়ার কথা ‘ভুলবশত’ জানিয়ে দিলেন কিংবদন্তি খেলোয়াড়-কোচ

ক্যানসার হওয়ার কথা ‘ভুলবশত’ জানিয়ে দিলেন কিংবদন্তি খেলোয়াড়-কোচ
সংগৃহীত

লিভারপুলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় ও কোচ স্যার কেনি ডালগ্লিশ গোপনেই ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু ভুল করে সোশ্যাল মিডিয়ায় তা জানিয়ে দিলেন তিনি। পরে অবশ্য এর সত্যতা স্বীকার করলেন।

৭৫ বছর বয়সী এই সাবেক তারকা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলবশত তার রোগ নির্ণয়ের তথ্যসহ একটি পোস্ট শেয়ার হয়ে গিয়েছিল।

পরবর্তী আরেকটি পোস্টে তিনি লিখেছেন: ‘আমার অসতর্কতাবশত দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টটি যেমনটি ইঙ্গিত করেছে, আমি বর্তমানে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছি। তবে আমার মোবাইল ফোন ব্যবহারের দক্ষতার চেয়ে আমার চিকিৎসা অনেক ভালো চলছে।’

তিনি বলে গেলেন, ‘আদর্শগতভাবে এটি গোপন থাকাই উচিত ছিল এবং আমি সেটাই চেয়েছিলাম। কিন্তু প্রযুক্তিগত জ্ঞানের অভাবে বাধ্য হয়ে বিষয়টি প্রকাশ করতে হলো।’

তার ব্যাখ্যা, ‘আমি বিষয়টি জনসমক্ষে আনতে চাইনি, তাই আমি আশা করব এই সময়ে আমার এবং আমার পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানানো হবে।’

খবরটি প্রকাশ্যে আসার পর লিভারপুল এক বিবৃতি দিয়েছে, ‘লিভারপুল এফসির সবার সমর্থন, শুভকামনা ও ভালোবাসা স্যার কেনি ও তার পরিবারের প্রতি এবং সেটা আজীবন থাকবে। ক্লাবটি ভবিষ্যতে তার গোপনীয়তার রক্ষার ওপরও জোর দিতে চায়।’

লিভারপুলে খেলোয়াড় হিসেবে ডালগ্লিশ আটবার লিগ জিতেছেন। এছাড়া তিনটি ইউরোপিয়ান কাপ, দুটি এফএ কাপ ও চারটি লিগ কাপও জয় করেছেন তিনি। সেলটিকে চারটি স্কটিশ লিগ জেতার পর ১৯৭৭ সালের ক্লাবটিতে যোগ দেন ডালগ্লিশ। স্কটল্যান্ড জাতীয় দলে ১০২ ম্যাচ খেলে তিনি ৩০ গোল করেছিলেন।

অ্যানফিল্ডে খেলোয়াড় ও কোচ হিসেবে সফল অধ্যায় শেষে ডালগ্লিশ যোগ দেন ব্ল্যাকবার্ন রোভার্সে, সেখানেও একটি প্রিমিয়ার লিগ জিতেছেন। নিউক্যাসল ও সেলটিকে মেয়াদ শেষে তিনি ২০১১ সালে লিভারপুলে ফিরে লিগ কাপ জেতেন। তাকে সম্মাননা দিতে অ্যানফিল্ডে একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে তার নামে। 

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম